লক্ষ্মীপুরে উদ্বোধন করা হলো ব্যাডমিন্টন টুনামেন্ট ২০২২
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত রাত ৭টায় লক্ষ্মীপুরে জেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে উদ্বোধন করা হয়েছে "ড্যানিশ লক্ষ্মীপুর জেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২" । জেলা প্রশাসক মো: আনোয়ার হোসাইন আকন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, লক্ষ্মীপুরে পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শংকর মজুমদার ও পারটেক্স স্টার গ্রুপ এর সহকারি ব্যবস্থাপক ফয়সাল আরমান।
আয়োজক কমিটি জানিয়েছেন, এ টুর্নামেন্টে পুরুষ ও মহিলা বিভাগের একক ও দ্বৈত গ্রুপে ১৪০টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে (পুরুষ দ্বৈত) লক্ষ্মীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা ২ - ০ সেটে লক্ষ্মীপুর পৌর ৬ নং ওয়ার্ড যুব সংঘকে পরাজিত করে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি