লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে আদালতে মামলা
আব্দুল মালেক নিরব,লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরের ট্রাফিক পুলিশ পরিদর্শক আব্দুল্যাহ আল মামুনের বিরুদ্ধে মারধর ও হুমকী ধমকীর অভিযোগে মামলা দায়ের করেছে ভুক্ত ভোগী আইনজীবি সহকারি।
রোববার লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সদর আদালতে লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবি আব্দুল্যাহ আল মাসুদ বিপুর সহকারি ও জেলার কমল নগর উপজেলার চরকালকিনির মৃত ছায়েদুল হকের পুত্র মোঃ ইউছুফ আলী এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক মোঃ মনছুর উদ্দিন বাদীর দায়েরকৃত মামলাটি গ্রহন করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ প্রদান করেছেন। মামলার এজহার ও বাদীর বক্তব্যে জানাযায়,গত ২৩ জানুয়ারি বিকালে বাদী ইউছুফ আলী আদালতে কাজ শেষে ফেরার পথে তার এক মক্কেলের অনুরোধে তার আটককৃত সিএনজি অটো রিক্সা ছাড়িয়ে নেওয়ার জন্য লক্ষ্মীপুর আদালত এলাকায় অবস্থিত ঝুমুর ট্রাফিক বক্সে গেলে লক্ষ্মীপুর সদর ট্রাফিক পুলিশের দায়িত্বে নিয়োজিত পুলিশ পরিদর্শক আব্দুল্যাহ আল মামুন তার উপর অতর্কিত হামলা করে তাকে কিল ঘুষি ও লাথি মেরে আহত করা সহ বেদম মারধর ও অশ্লীল ভাষায় গালাগাল করে ট্রাফিক বক্স থেকে ধাক্কা দিয়ে বের করে রাস্তায় ফেলে দেয়। স্থানীয় লোকজন তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
মারধর ও বুট জুতোর লাথির আঘাতে তিনি মাথা ও পেটে রক্তাক্ত যখম হন। ৪দিন তিনি সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা গ্রহন করে। হাসপাতালে চিকিৎসারত থাকা অবস্থায়ও তাকে মামলা করলে প্রাণে হত্যা সহ নানা ভাবে হুমকী ধমকী দেওয়া হয় বলে অভিযোগ করেন বাদী মোঃ ইউছুফ আলী। । রোববার হাসপাতাল থেকে এসে তিনি হামলাকারি ট্রাফিক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত ট্রাফিক পুলিশ পরিদর্শক আব্দুল্যাহ আল মামুন হুমকী ধমকী দেওয়ার কথা অস্বীকার করে বলেন, তিনি ঘটনার সময় সরকারি দায়িত্ব পালন করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন জানান, এ ব্যাপারে কোন কিছুই তিনি জানেননা। মারধর ও মামলার বিষয়ে তিনি খোঁজ খবর নিবেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি