৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগে আটক ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগে আটক ১
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কালো বাজারে বিক্রির অপরাধে স্বপন পাটওয়ারী নামে এক ডিলারকে আটক করেছে এনএসআই। এ সময় তার দোকান ও দুটি গোডাউন থেকে একশ কেজি মশুর ডাল ও ২০৮ লিটার সায়াবিন তেল জব্দ করা হয়। রায়পুরের মীরগঞ্জ বাজার সমিতির সভাপতি ওমর ফারুক পাটোয়ারীর কাছ থেকে সংবাদ পেয়ে-জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ অভিযান চালায় পুলিশ। শনিবার (১৪ আগস্ট) দুপুরে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল ও জেলার ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক নুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ডিলার স্বপনকে ৩০ হাজার টাকা,, ওমর ফারুখ স্টোর কে ৫ হাজার ও রায়হান ট্রেটার্সকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে । আটক টিসিবির পণ্যগুলো কর্তৃপক্ষ নিয়ে গেছেন। পুলিশ ও গোয়েন্দা সংস্থা এনএসআই সূত্রে জানা গেছে, জেলার রামগঞ্জ উপজেলার মের্সাস পাটোয়ারী স্টোরের মালিক স্বপন পাটওয়ারী টিসিবির একজন ডিলার। গত ১২ আগস্ট কুমিল্লা আঞ্চলিক কার্যালয় থেকে টিসিবি পণ্য চিনি, ডাল, তেল, মসুর ডাল উত্তোলন করেন তিনি।উত্তোলনকৃত পণ্যের কিছু অংশ ন্যায্যমূল্যে জনসাধারণের কাছে বিক্রি করে বাকিগুলো রাতের আঁধারে হোটেল এবং মুদিদোকানে চড়া দামে বিক্রি করে দেন। পরে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর-রামগঞ্জ সীমান্তবর্তী মীরগঞ্জ এবং পানপাড়া এলাকায় একটি মুদি দোকান ও দুটি গোডাউনে অভিযান চালিয়ে দুই বস্তা মসুর ডাল (একশ কেজি) ও ২০৮ লিটার সয়াবিন তেল জব্দ করে এনএসআই। পরে পুলিশের সহযোগিতায় ডিলার মো. স্বপন পাটওয়ারীসহ দুই দোকানিকে আটক করে থানায় নিয়ে যায়। ভোক্তা সংরক্ষণ অধিদফতরকে অবহিত করা হয়। জব্দকৃত পণ্যগুলো কালো বাজারে বিক্রির উদ্দেশে তিনি মজুদ করেছেন বলে জানায় গোয়েন্দা সংস্থা। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি