৪ মে ২০২৬

লক্ষ্মীপুরে টিকটক দেখে গলায় ফাঁস নিল শিশু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে টিকটক দেখে গলায় ফাঁস নিল শিশু
লক্ষ্মীপুরের রায়পুরে টিকটকে আত্মহত্যার ভিডিও দেখে গলায় ফাঁস নিয়েছে সাজ্জাদুল ইসলাম হিমেল (১১) নামে এক শিশু। শুক্রবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের মরকম আলি সর্দার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। হিমেল ওই গ্রামের কাতার প্রবাসী মো. খোকনের ছেলে। সে স্থানীয় একটি কেজি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত। মা রুমি জানান, গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার একটি ভিডিও টিকটকে দেখে হিমেল। তা দেখে সেও একইভাবে গলায় ফাঁস লাগানো খেলতে চায়। শুক্রবার সকালে মোবাইল চাইলে তাকে ধমক দিয়ে ভাত খেয়ে পড়তে বলে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। সাড়ে ১২টার দিকে হিমেল নিজের কক্ষের দরজা বন্ধ করে জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা বুঝতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে আনেন। দুপুর দেড়টার সময় তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রায়পুর থানার এসআই কামাল হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি