লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দল নেতার সন্ধানে সংবাদ সম্মেলন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবক দল নেতা বরকত উল্যাহকে ফেনী থেকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে বরকতের সন্ধান চেয়ে জেলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তার মা সালেহা বেগম। এসময় বরকতের বড় ভাই সালাহ উদ্দিন ও বোন বিউটি বেগম উপস্থিত ছিলেন।
এদিকে ফেনী থেকে নিখোঁজ হওয়ায় বরকতের মা সালেহা বেগমের জিডির আবেদন করলেও তা গ্রহণ করেনি পুলিশ। তবে পুলিশ জানিয়েছে বরকত হত্যা, অস্ত্র ও নারী নির্যাতনসহ কয়েকটি মামলার আসামি। পুলিশও তাকে খুঁজছে।
বরকত সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন স্বেচ্ছসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে।
সংবাদ সম্মেলনে বরকতের মা সালেহা বেগম বলেন, বরকত প্রায় দুই বছর ওমান ছিল। সেখান থেকে এসে চট্টগ্রামে সে গার্মেন্টসের মালামাল কিনে বিক্রি করতো। রোববার (১৯ ডিসেম্বর) রাতে সে রিজার্ভ একটি গাড়ি দিয়ে লক্ষ্মীপুর আসছিল। কিন্তু কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।
বরকতের বোন বিউটি বেগম বলেন, ঘটনারদিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বরকত আমাকে ফোন দিয়েছে। সে তখন বলেছে রিজার্ভ গাড়ি থেকে লক্ষ্মীপুরের পুলিশ পরিচয়ে তাকে নামিয়ে নেওয়া হয়েছে। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বরকতের বড়ভাই সালাহ উদ্দিন বলেন, তিনদিন ধরে আমার ভাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। চন্দ্রগঞ্জ থানায় জিডি করতে গেলেও পুলিশ নেয়নি। আমাদেরকে থানা থেকে বের করে দিয়েছে। আমার ভাই অপরাধী হয়ে থাকলে আইনের মাধ্যমে তার সাজা হোক। তাকে যেন গুম করে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়ে মেরে ফেলা না হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, ঘটনাটি শুনেছি। তবে বিস্তারিত জানা নেই।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, ফেনী থেকে বরকত নিখোঁজ হয়। তার পরিবারকে সংশ্লিষ্ট থানায় অভিযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য আমরা জিডি নিইনি। বরকত হত্যা, অস্ত্র ও নারী নির্যাতনসহ কয়েকটি মামলার আসামি। তাকে আমরাও খুঁজছি। কিন্তু তাকে পাচ্ছি না।
বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি