৭ মে ২০২৬

লক্ষ্মীপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার ৪ আসামী দুই দিনের রিমান্ডে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার ৪ আসামী দুই দিনের রিমান্ডে

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে লক্ষ্মীপুরে কমলনগরে কেরোসিন ঢেলে তরুনী হেনুর আক্তারকে হত্যা মামলা গ্রেপ্তারকৃত ৪ আসামীকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ডের আবেদন করছে পুলিশ।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তারিক আজিজের আদালতে হাজির করা হয়। পরে শুনানী শেষে বিচারক প্রত্যেক আসামীর ২দিন করে রিমান্ড মঞ্জুর করেন। জজকোর্টের পাবলিক প্রসিউকিটর মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। আসামীরা হচ্ছেন, তরুনীর স্বামী সালাউদ্দিনের দুই ভাই আবদুর রহমান, আলাউদ্দিন, চরফলকন ইউনিয়নের ইউপি সদস্য হাফিজ উদ্দিন ও গ্রাম পুলিশ আবু তাহের।

এর আগে সোমবার রাতে নিহত তরুনী শাহেনুর আক্তারের বাবা জাফর আলম বাদী হয়ে স্বামী সালাউদ্দিনসহ ১৩জনকে আসামী করে কমলনগর থানায় একটি হত্য মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তারকৃত ৪ আসামী ছাড়াও শাহেনুর আক্তারের স্বামী সালাউদ্দিনসহ অন্য অজ্ঞাত ৮ আসামী পলাতক রয়েছে। কোর্ট পরিদর্শক(ওসি) মো. শহীদ উল্ল্যাহ জানান, তরুনী হত্যাকান্ডে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালত শুনানী শেষে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি