৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের বৃত্তি প্রদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের বৃত্তি প্রদান

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্চন চন্দ্র পাল।

জেলা শিক্ষা কর্মকর্তা সুরিৎ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) আবদুল্লাহ আল জব্বার, মো. খলিলুর রহমান, মো. খালেদ মোশারফ হোসেন প্রমূখ। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় জেলার পাঁচটি উপজেলায় স্কুল, কলেজ ও মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এর মধ্যে ভাষা সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গনিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ের ওপর তিনটি ভাগে মোট ১২ জন শিক্ষার্থীর মাঝে ১ হাজার ৫০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি