৭ মে ২০২৬

লক্ষ্মীপুরে সড়ক উন্নয়নে অনিয়ম ঠেকাতে রাস্তায় জনগণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে সড়ক উন্নয়নে অনিয়ম ঠেকাতে রাস্তায় জনগণ

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ৯ কিলোমিটারের একটি সড়কের উন্নয়ন কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার, কাজে ধীরগতি ও নানা অনিয়মে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ২০ কোটি টাকার এ কাজে অনিয়ম ঠেকাতে রাস্তায় নেমেছে স্থানীয়রা। বুধবার (২২ মে) দুপুরে স্থানীয়দের উদ্যোগে সদর উপজেলার মান্দারী-দাসেরহাট সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এসময় অনিয়ম রোধ করে অবিলম্বে সড়ক সংস্কার কাজ বাস্তবায়নের দাবি জানানো হয়।

মানববন্ধনে স্থানীয়, পথচারী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তব্যে তারা জানান, কাজে ধীরগতিতে মান্দারী-দাসেরহাট সড়কে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধূলাবালির কারণে পথচারী ও সড়কের পার্শ্ববর্তী ঘরবাড়ির লোকজন অসুস্থ হয়ে পড়ছে। এদিকে শুরু থেকেই সড়ক সংস্কার কাজে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করে আসছে ঠিকাদার। তাছাড়া সরকারি খাল থেকে মাটি কেটে সড়ক ভরাটসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অন্যদিকে যথাযথ মান রক্ষা করে দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার কাজ সম্পন্ন করার দাবি জানান তারা।

জানা গেছে, জেলা মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের অধীনে চলতি বছরের ২৮ জানুয়ারি মান্দারী থেকে দাসেরহাট পর্যন্ত ৯ কিলোমিটার সড়ক সংস্কার কাজ শুরু করা হয়। এ সড়কটি ১২ থেকে ১৮ ফুট প্রশস্ত করা হচ্ছে। লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ২০ কোটি টাকার এ কাজটি করছে জেড এস এম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি