৪ মে ২০২৬

লক্ষ্মীপুরে সনাক-টিআইবির উদ্যোগে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে সনাক-টিআইবির উদ্যোগে মানববন্ধন
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: চাই মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ। সনাক-টিআইবির উদ্যোগে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংস ঘটনার অবিলম্বে সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয় লক্ষ্মীপুরে। সনাকের উদ্যোগে রাজনৈতিক দোষারোপ নয় সহিংসতা রোধে অবিলম্বে সমস্ত ঘটনার সুষ্ঠু বিচার হোক এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে মোট ৪৫ টি জেলায় মানববন্ধনের আয়োজন করে টিআইবি সনাক। লক্ষ্মীপুরে র মানববন্ধনে উপস্থিত ছিলেন সনাকের সভাপতি,সহঃ সভাপতি বৃন্দ, ও সনাক সদস্যবৃন্দ, লক্ষ্মীপুর জেলার টিআইবির কর্মকর্তা কর্মচারী বৃন্দ স্বজন সদস্যবৃন্দ ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ ,এছাড়া লক্ষীপুর জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সতস্ফুর্ত ভাবে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। সনাক সভাপতি বলেন মন্দির, গীর্জা, বাড়ী ঘর পুড়িয়ে দেয়া, ভেঙ্গে ফেলা অন্যায়।যা মানা যায়না। অপরাধীর বিচার তিনি চেয়েছেন।আরো বক্তব্য রেখেছেন সনাকের সহঃ সভাপতি মাসুদুর রহমান খান ভুট্টো,সনাক সহ-সভাপতি পারভীন হালিম সনাক সদস্য সুলতানা মাসুমা বানু সহ-আরো অনেকে।তারা বলেন আমরা বাঙালি জাতি। হিন্দু মুসলমান ভেদাভেদ আমরা চাই না। ধর্মীয় সহিংসতা চাই না। তারা আরো বলেন আবহমানকাল ধরে বাংলাদেশে হিন্দু-মুসলমানরা মিলেমিশে বসবাস করে আসছে। তারা আরো বলেন ধর্মীয় সহিংসতা সৃষ্টি করে যারা দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে শীঘ্রই তাদের বিচারের আওতায় আনা হোক। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি