৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আব্দুল মালেক নিরব , লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরে উদযাপিত হয়েছে জাতীয় শিক্ষা সপ্তাহ।

বুধবার (২৭ মার্চ) সকালে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুরিৎ কুমার চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়া, জেলা সহকারি প্রোগ্রামার খালেদ মোশারফ, জেলা সহকারি পরিদর্শক ইমরান হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব প্রমূখ।

শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গন ও লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গান, নাচ, কবিতা আবৃত্তি, কেরাত, হামদ্ধসঢ়; নাত, রচনাসহ ১৪টি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এর মধ্যে বুধবার বিকালে ৫৬ জনকে বিজয়ী ঘোষনা করে পুরস্কৃত করা হবে। বিজয়ীরা আগামী ৩০ মার্চ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন। এছাড়াও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে থেকে ৪টি বিভাগে ৪ জন করে সেরা ১৬ জনকে পুরস্কৃত করা হবে।

স্কাউট, রোভার, গার্ল গাইড, রেঞ্জার, বিএনসিসির মধ্য থেকে ৫ টি বিভাগে ৫ জন করে শিক্ষক, শিক্ষার্থী ও ৫টি গ্রুপকেও পুরস্কৃত করা হবে। আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন পুরনে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে। লেখাপড়ার মনোযোগি হতে হবে, পাশাপাশি বিভিন্ন্ধসঢ়; খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা করতে হবে। যখন যে কাজ করবে, সে কাজটি মনোযোগ সহকারে করার আহ্বান জানান বক্তারা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি