লক্ষ্মীপুরে 'সবুজ বাংলাদেশ' এর নবনির্বাচিত জেলা কমিটির নতুন প্রত্যয়ে পথচলা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: নতুন প্রত্যয়ে পথচলা শুরু হয়েছে সামাজিক,পরিবেশ ও কৃষি উন্নয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “সবুজ বাংলাদেশ” এর লক্ষ্মীপুর জেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের।
করোনার দুঃ সময়ে যখন আপন জন আপনজনদেরকে ছেড়ে চলে গিয়েছ। সন্তান বাবার লাশ দাফন করোনি ঠিক সেই সময়ে সবুজ বাংলাদেশ মৃত করনা রোগীর লাশ দাফন করেছে। বৃক্ষরোপণ মাদকবিরোধী বাল্য বিবাহ রোধ,বিভিন্ন রকম অসামাজিক কর্মকান্ড করে সবুজ বাংলাদেশ প্রশংসা অর্জন করেছে।
আজ সবুজ বাংলাদেশের আনুষ্ঠানিক পরিচিতি সভার মধ্য দিয়ে নতুন কমিটির নব পথচলা শুরু হয়। জেলা শহরের বাগবাড়িস্থ নিজস্ব কার্যালয়ে শনিবার (১৯ফেব্রুয়ারী) বিকেলে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উক্ত শাখার সভাপতি গাজী নিজাম উদ্দিন। সাধারণ সম্পাদক আবদুর রহমান এর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কমিটির সহ সভাপতি কাজী ওসমান মোর্শেদ,সুলতানা মাসুমা রিতু, মো. তফসির আহমেদ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সজীব হোসাইন শুভ, সহ সাংগঠনিক সম্পাদক মাহাথির মোহাম্মদ প্রমুখ নেতৃবৃন্দ।
পরিচিতি সভায় সবুজ বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা কমিটির নবনির্বাচিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সবুজ বাংলাদেশের মাধ্যমে স্বেচ্ছায় আত্মনিয়োগে সমাজ পরিবর্তনে নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একইসাথে বিভিন্ন জাতীয় দিবস উদযাপনে পরিকল্পনা গ্রহন সহ সংগঠনের পক্ষ থেকে সমাজ, পরিবেশ, প্রতিবেশ ও কৃষি উন্নয়নে সদস্যদের উপস্থাপিত পরামর্শ পর্যালোচনা সাপেক্ষে একাধিক পরিকল্পনা গৃহিত হয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি