৮ মে ২০২৬

লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে আটক ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে আটক ২

লক্ষ্মীপুর থেকে সংবাদদাতা: লক্ষ্মীপুরে অনুমোদনহীন ভোগ্য পণ‌্য বাজারজাত করার দায়ে এসএস ফুড প্রোডাক্টস নামে এক প্রতিষ্ঠানের দুই ব‌্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পালপাড়া বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প।

আটককৃতরা হলেন, সিরাজুল ইসলাম ও তার ছেলে নাজমুল ইসলাম। সে সময় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় ভ্রাম্যামাণ আদালত। র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই ভেজাল ভোগ্য পণ‌্য উৎপাদন করে বাজার জাত করে আসছে প্রতিষ্ঠানটি।

এমন গোপন সংবাদ পেয়ে শনিবার র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুর রিদোয়ান আরমান শাকিল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি