লক্ষ্মীপুরে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে হামলায় আহত-৩

লক্ষ্মীপুর থেকে সংবাদদাতা : পথচারীদের চলা চলের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে জামাল হোসেন নামে এক বৃদ্ধার হাতের রগ কেটে দিল প্রতিপক্ষের লোকজন। এ ঘটনাকে কেন্দ্র দুই পক্ষের সংঘষের্ ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় ।
আহতরা হলেন জামাল হোসেন (৬০), কাঞ্চন বেগম (৫০), ইসমাইল হোসেন। এ ঘটনা ঘটে সদর উপজেলা মান্দারী ইউনিয়নের উত্তর দূর্ঘাপুর গ্রামের গাইনের বাড়িতে শনিবার রাত ১১ ঘটিকায় দিকে।
সরোজমিনে সদর হাসপাতালে আহত বৃদ্ধা জামাল হোসেন জানায়, দির্ঘদিন থেকে একই বাড়ি ইসমাইলদের সাথে চলচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। রাস্তাকে কেন্দ্র করে শনিবার দিবাগত রাত ১১ টার দিকে টানা বৃষ্টি পানি চলাচলের রাস্তার উপর বাঁধ দিয়ে রাখে । এতে চলাচলের রাস্তার উপর এক হাটুঁ পানি জমে থাকে । এতে পানি চলাচলের জন্য বাঁধ কেটে দিলে ইসমাইলের নেতৃত্বে ৪/৫ জনের ভায়াটিয়া সন্ত্রাসী এনে আমার হাত চেপে ধরে রগকেটে দেয় ইসমাইলের লোকজন। পরে আমার শৌর চিৎকারে আশে পাশের লোক জন ঘটনার স্থলে আসলে ইসমাইলের লোকজন তার দলবল নিয়ে,পালিয়ে যায়।
অভিযুক্তরা হলেন ইসমাইল হোসেন, ভুলি বেগম, রুমি আক্তার,সুমন হোসেন । অপর দিকে অভিযুক্ত ইসমাইল জানায়, আমার জমিতে আমি বাঁধ দিয়েছি এতে কারো কোনো সমস্যা হচ্ছে বলে আমার মনে হয় না। এ বিষয়ে মামলার প্রস্থুতি চলছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি