লক্ষ্মীপুরে পুলিশের উপর যুবলীগের হামলা ৭৬ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১০
আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরে পুলিশের কাজে বাধা, মারধর ও সদর হাসপাতালে ভাংচুরের অভিযোগে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লা আল নোমানসহ যুবলীগের ২৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরো ৪০/৫০জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ।
বুধবার (০২ জানুয়ারী) রাতে সদর থানার এস আই আবদুল আলীম বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন। আটককৃত যুবলীগ নেতা মাহবুবুর রহমান. রুপম হাওলাদার, ইকবাল হোসেন হেমেল ক্বারী, মিজানুর রহমান, আশিক মাহমুদ, আকিব খাঁন, রেজাউল ইসলাম, সাইফুদ্দিন, আজগর আলী ও মোহাম্মদ আলীকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত সবাই উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা বলে জানিয়েছেন পুলিশ। এর আগে বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের ১০জনকে আটক করা হয়। পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বাংলাপ্রেসকে জানান, পুলিশের কাজে বাধা, মারধর এবং হাসপাতালে বিশৃংখলা ও ভাংচুর করার অভিযোগে ২৬ জনের নাম উল্লেখ করে আরো ৪০/৫০জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
এ মামলায় ১০জনকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। অপরাধী যতবড়ই হোক, কেউ আইনের উর্ধ্বে নয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি