৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে পুলিশের সচেতনতা মূলক লিফলেট বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে পুলিশের সচেতনতা মূলক লিফলেট বিতরণ
 

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : পুলিশ সেবা সাপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালী ও চেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ জানুয়ারী) দুপুরে লক্ষ্মীপুর মডেল থানা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। এতে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহাজাহান কামাল (এমপি), পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, আনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি মোঃ কামাল উদ্দিন হাওলাদার, লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লোকমান হোসেন, ওসি তদন্ত মোসলেহ্ধসঢ়; উদ্দিন, জেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, আওয়ামীলীগ নেতা বাবু বিজন বিহারী ঘোষ, শংকর মজুমদার প্রমুখ। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানায় গিয়ে শেষ হয়। পরে সাধারণ পথচারী, দোকান পাট ও বাসা-বাড়িতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন পুলিশ।

পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, জনগণকে সচেতন ও নিরাপদ থাকার জন্য পুলিশের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। এ লিফলেটে সচেতনতামূলক ১২টি নির্দেশনা দেয়া হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি