৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো অবৈধ নির্মাণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো অবৈধ নির্মাণ
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুর পৌরসভায় সরকারি খালের উপর অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা ভূমি কর্মকর্তা। লকডাউনে সরকারি অফিস বন্ধ থাকায় এই সুযোগে অবৈধ দখলদাররা একের পর এক সরকারি জায়গা দখল করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারি কোনো আইন কানুন মানছে না এসব দখলদার। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১নং ওয়ার্ডে জেলা জজকোর্ট এর পশ্চিম পাশে মাদম ব্রীজে সংলগ্ন এলাকায় রহমত খালি খালের ওপর অবৈধভাবে দখল করে বহুতল ভবন নিমার্ণ করতে দেখা যায়।তার পাশেই রয়েছে এলজিইডি সড়ক।ভবনের চারদিকে সরকারি সম্পত্তি থাকার পরও জৈনক ব্যাক্তি (সেলিম) তার ব্যাক্তিগত সম্পত্তি বলে জানিয়েছে নিমার্ণ শ্রমিকদের। এ বিষয় ওই সম্পত্তির দাবিদার মালিক সেলিমের ব্যাক্তিগত পরিচয় জানতে চাইলে নিমার্ণ শ্রমিকরা তা জানাতে অপারগতা প্রকাশ করেন। জানা যায়,সদর উপেজলার চররুহিতা ইউপির রসুলগঞ্জ গ্রামের মৃত আকবর মোড়লের ছেলে ছোবহান (৭০) পৌরসভার বাসিন্দা কথিত সেলিমের কাছ থেকে এ কাজের কন্টাক্ট নিয়েছে।সেই সুবাধে কয়েকজন শ্রমিক মিলে নিমার্ণ করছে এই বহুতল ভবনটি।জৈনক সেলিমের বাসা জেলা মৎস্য ভবনের পিছনে। এব্যাপারে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ জানান,যদিও খালটি পানি উন্নয়ন বোর্ডের, তবে তা ১নং খাস খতিয়ান হওয়ায় জেলা প্রশাসকের লোকজন দেখাশুনা করবে।তারপরও এবিষয়ে লোকজন নিয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে। এদিকে সদর উপজেলার ভূমি কর্মকর্তা মামুনর রশিদ জানান,খবর পেয়ে তাৎক্ষণিক কাজ বন্ধ করে দেওয়া হয়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি