৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরের কমলনগরের পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার চর কাদিরা ও পাটোয়ারি হাট এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতদের একজন হলেন কবির হোসেন। তিনি উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর থিকা আশ্রয়ন কেন্দ্রের ৪৮ নং রুমের বাসিন্দা। তবে অপর মরদেহটি অর্ধ্বগলিত হওয়ায় তার নাম পরিচয় জানা যায় নি।

পুলিশ জানান, পারিবারিক কলহের জের ধরে ফাঁসি দিয়ে আত্বহত্যা করে কবির হোসেন। রবিবার সকালে ঘটনাস্থল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। অপরদিকে দুপুরে পাটোয়ারিহাট এলাকার মেঘনা নদীর অংশ থেকে অর্ধ্বগলিত অজ্ঞাত আরেকটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত কবির হোসেন পারিবারিক কলহের জের ধরে আত্বহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। অপর মরদেহটি অর্ধ্বগলিত হওয়ায় পরিচয় জানা যায়নি। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি