৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর ভূয়া পিএস ইয়াবা ও জাল টাকাসহ গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর ভূয়া পিএস ইয়াবা ও জাল টাকাসহ গ্রেফতার
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর  থেকে: প্রথম শ্রেণি পাশ লক্ষ্মীপুরের আব্দুল মতিন। নিজেকে পরিচয় দেন প্রধানমন্ত্রীর পিএস-১ হিসেবে। এমন পরিচয় দিয়েই সরকারের বিভিন্ন দপ্তরে, আর্থিক প্রতিষ্ঠানে রুপ পাল্টিয়ে নানা মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে মতিন। ব্যাংক বিকাশের মাধ্যমে অর্থ আদায় করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। শুধু তাই নয় জাল টাকা ও মাদক ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া এ প্রতারক। সোমবার দুপুর ১২ টায় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামের র‌্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে সাংবাদিকদের এসব তথ্য জানায় র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প। এর আগে জেলার রামগতি চরগাজী ইউনিয়নের চর আফজাল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। র‌্যাব-১১ সিপিসি-৩ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, রামগতির চর আফজাল গ্রামের মৃত আব্দুর রবের ছেলে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। নিজের দুটি এন আইডি তৈরি করে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে সরকারের বিভিন্ন দপ্তরে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে অর্থ আদায় করে আসাছিল মতিন। তার কোন বৈধ পেশা নেই। সে একজন প্রতারক, জাল টাকা ও মাদক ব্যবসায়ী। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার বসত ঘর থেকে ৫০ পিস ইয়াবা, ১ লাখ ৩৯ হাজার টাকা মূল্য মানের জাল টাকা, প্রতারণার কাজে ব্যবহৃত ২টি সীল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১০টি ভুয়া প্যাড, ২টি খাম, তার ও তার পিতার বিভিন্ন নামীয় আইডি কার্ডসহ অন্যান্য আলামত জব্দ করা হয় বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা। তার বিরুদ্ধে ৩টি মামলা দায়েরের প্রস্ততি চলছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ১২ টি মামলা রয়েছে বলে জানান তিনি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি