৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন এমপি নয়ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন এমপি নয়ন
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রীর খাদ্য সহায়তা তুলে দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় খাদ্য সহায়তা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণ করেন তিনি। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও এবং বিধবা নারীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রীর এই সহায়তা তুলে দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন, চিনি, আলু, পিয়াজসহ অন্যান্য খাদ্য সামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। খাদ্য সহায়তা বিতরণের আগে এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে এবং লক্ষ্মীপুর জেলাব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে। জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসাইন আকন্দ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা একজন মানুষও যেন ক্ষুদার্ত না থাকে, তাই ৩৩৩ এর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের বাড়িতে জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি