৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন এমপি নয়ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন এমপি নয়ন
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। বুধবার (৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা এলাকার ৬ শতাধিক অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পৌঁছে দিয়ে শেখ হাসিনার জন্য দোয়া চান তিনি। এসময় এমপি নয়ন বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশ ও জনগণের কল্যানে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আপনারা সবাই আন্তরিকভাবে দোয়া করবেন মহান আল্লাহ যেন আমাদের প্রধানমন্ত্রীকে দীর্ঘ হায়াত দান করেন। রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের আয়োজনে হত দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, প্যানেল মেয়র আইনুল কবির মনির ও শিশির পাঠান সহ পৌরসভা কর্মকর্তা-কর্মচারি প্রমূখ। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি