৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ওসি। এর আগে ভোর রাতে স্থানীয় পাঁচপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা চন্দ্রগঞ্জ থানা এলাকার বাসিন্দা মাহমুদুল হাসান রিপন, মো. আলম উদ্দিন ও মো. বাবুল। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, ডাকাতদল অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ আটক করে। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও ডাকাতি মামলা হয়েছে বলে জানান ওসি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি