
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: বৃষ্টি-বাদল উপক্ষা করে নব গঠিত লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কমিটির নেতৃবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর সদর থানা ও লক্ষ্মীপুর সরকারী কলেজ ছাত্রলীগের আয়োজনে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে অনুষ্ঠিত ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর ২ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইঁয়া প্রমুখ।
উল্লেখ্য, জেলা ছাত্র লীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেন ভূইঁয়া সহ নব গঠিত কমিটির সবাই ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনায় সিক্ত হয়।সমাবেশে ছাত্র লীগ কর্মীদের ঢল পড়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]