১৯ জুন ২০২৬

লক্ষ্মীপুরে অক্সিজেন ব্যাংক চালু করেছে সাবেক ছাত্রলীগের সভাপতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে অক্সিজেন ব্যাংক চালু করেছে সাবেক ছাত্রলীগের সভাপতি
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আরজু-মনি অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে। ২৯ জুলাই রাতে শহরের লুবনা কটেজে অক্সিজেন ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন। জেলা ছাত্রলীগের সাবেক সভপতি চোধুরী মাহমুদুন্নবী সোহেলে ব্যাক্তিগত আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি ও তার স্ত্রী আরজু মনির নামে এই অক্সিজেন ব্যাংকের কার্যক্রম শুরু হয়। লক্ষ্মীপুর জেলায় দ্রুতগতিতে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। ১১ দিনে প্রায় ১২ শত করোনারোগী শনাক্ত করা হয়েছে। ১৫ দিন ধরে করোনা ইউনিটের কোন শয্যা খালি নাই। করোনা রোগীদের যারা হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ পাবে না তাদেরকে বিনামূল্যে এই অক্সিজেন সেবা দেওয়া হবে। যারা করোনায় আক্রান্ত অক্সিজেন দরকার এই 01619-385212 হট নাম্বারে ফোন দিলে বিনামূল্যে সেবা দেওয়া হবে। আরজু-মনু অক্সিজেন ব্যাংক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি জসিম উদ্দিন, আওয়ামী লীগের লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজাদ ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাস্টার সহ প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি