লক্ষ্মীপুরে নির্বাচনী পরিস্থিতি উত্তপ্ত করার ষড়যন্ত্র করছে আ.লীগ : সংবাদ সম্মেলনে এ্যানী

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করে বলেছেন, লক্ষ্মীপুরে নির্বাচনী পরিস্থিতি উত্তপ্ত করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বিএনপির কর্মসূচী ও নেতাকর্মীদের উপর হামলার চেষ্টা করছে। কিন্তু তাদের ফাঁদে আমরা কোনোভাবেই পা দিবো না।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। গত রাতে তাঁর বাসভবনে ছাত্রলীগের হামলা চেষ্টার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সদর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠন।
এ্যানি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনকে ইতোমধ্যে আশ^স্ত করা হয়েছে। নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য আমরা প্রস্তুত আছি। অথচ সম্প্রতি চন্দ্রগঞ্জ, মান্দারী, চৌপল্লি ও জেলা শহরে বিএনপির কর্মসূচী বাঞ্ছাল করতে একাধিকবার হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও নির্বাচনের কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি