৪ মে ২০২৬

লক্ষ্মীপুরে নিখোঁজের ১৭ দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে নিখোঁজের ১৭ দিন পর বৃদ্ধার লাশ উদ্ধার
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে পরিত্যাক্ত পুকুর থেকে ফিরোজা বেগম (৮৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে ফাঁড়ি পুলিশ। গত ১৭ দিন আগে এই প্রতিবন্ধি বৃদ্ধা তার বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের দু’দিন পর বৃদ্ধার ছেলে মোঃ ফিরোজ তাদের মা’কে উদ্ধারে-এলাকায় মাইকিং ও রায়পুর থানায় সাধারণ ডায়রিও করেছিলেন । শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে উপজলার দক্ষিন চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের ফরাজি বাড়ীর নারায়ন অধিকারীর পরিত্যক্ত পুকুর হইতে বৃদ্ধার লাশ উদ্ধার হয়েছে। নিহত বৃদ্ধা উদমারা গ্রামের (ফরাজি বাড়ি) ২নং ওয়ার্ডের মৃত আবদুল কাদের ফরাজির স্ত্রী বলে তথ্য পাওয়া যায়। দক্ষিন চরআবাবিল ইউপির চেয়ারম্যান নুরে আলম জিকু জানান, সকালে এলাকাবাসী পরিত্যাক্ত পুকুরে ওই বৃদ্ধ নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, সংবাদ পেয়েই তাৎক্ষণিকভাবে হায়দরগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনসহ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয় থানায় মামলা হয়েছে বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি