৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে নদী ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে নদী ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা করা হয়েছে।

সোমবার সকালে রামগতি উপজেলা পরিষদের সামনে আলেকজান্ডার ইউনিয়ন রক্ষা মঞ্চ-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মঞ্চের আহ্ধসঢ়;বায়ক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম সুমন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান রিপন, মিনার উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, নদীর তীব্র ভাঙনে কমলনগর ও রামগতি উপজেলার হাজারো পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে।

ইতোমধ্যে স্থানীয় বাংলা বাজার ও মুন্সির হাট নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন হুমকির মুখে রয়েছে আলেকজান্ডার ও জনতা বাজারসহ বহু স্থাপনা। ভাঙ্গন রোধে সরকারের দ্রæত বরাদ্দসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি