৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে মতিরহাটে হচ্ছে নতুন লঞ্চঘাট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে মতিরহাটে হচ্ছে নতুন লঞ্চঘাট
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ উপকূলীয় লক্ষ্মীপুররের সাথে ভোলা জেলার যাতায়াত ব্যবস্থা সহজ করার লক্ষ্যে মতিরহাটে নতুন একটি লঞ্চঘাট অনুমোদন দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। নতুন চালু হতে যাওয়া এ ঘাটটি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের বহুল পরিচিত মতিরহাট লঞ্চঘাট নামে অভিহিত হবে। প্রাথমিক ভাবে মতিরহাট লঞ্চঘাট থেকে ভোলার ইলিশাঘাটে লঞ্চ চলাচল শুরু হবে। বৃহস্পতিবার ( ১৭ জুন ) বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক(ইজারা) স্বাক্ষরিত এক স্বারক থেকে তা নিশ্চিত হওয়া গেছে। নতুন লঞ্চঘাটটি বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর আওতাধীন থাকবে। বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর স্বারকে উক্ত ঘাটের ইজারা, টার্মিনাল ও জেটি নির্মাণ, জমি অধিগ্রহন, মতিরহাট-তোরাবগঞ্জ সড়কটি মেরামতসহ যাবতীয় কাজ সম্পাদনের কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যাণ ফেডারেশনের চট্টগ্রামের বিভাগীয় সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর সিবিএ সাধারণ সম্পাদক মো: আবদুল বাতেন বিপ্লব দীর্ঘদিন যাবত নানা ফোরামে কাজ করে যাচ্ছেন। নতুন মতিরহাট লঞ্চঘাট অনুমোদন পাওয়ার পর মো: আবদুল বাতেন বিপ্লব জানান, এ ঘাট অনুমোদনের মাধ্যমে ভোলা ও লক্ষ্মীপুরের মানুষের দীর্ঘ ৩০ বছরের দাবী ও প্রতিক্ষার অবসান হলো। পাশাপাশি যোগাযোগ আরো সহজ হবে। তিনি দু’ জেলার জনগণকে এ বিষয়ে আরো সহযোগিতা করার অনুরোধ করেন। নতুন অনুমোদন পাওয়া এ ঘাটটি সহ বর্তমানে লক্ষ্মীপুরে ৪টি লঞ্চঘাট স্থাপন হয়েছে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি