৩ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় হাসপাতালে ৪ বন্ধু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় হাসপাতালে ৪ বন্ধু
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন চার বন্ধু। এ সময় চলন্ত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল তাদের ওপর গিয়ে পড়ে। এ ঘটনায় চার বন্ধুসহ মোটরসাইকেল চালক ও অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অটোরিকশার যাত্রী নাজির উল্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শাকচর ইউনিয়নের লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল সড়কের রাইসমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত নাজির শাকচর ইউনিয়নের উত্তর টুমচর গ্রামের বাসিন্দা ও পেশায় ব্যবসায়ী। আহত চার বন্ধু হলেন ফরহাদ হোসেন, তারেক হোসেন, মেহেদি হাসান ও শরীফ হোসেন। তারা লক্ষ্মীপুর পৌরসভা বিভিন্ন এলাকার বাসিন্দা। আহত মোটরসাইকেল চালক দেলোয়ার হোসেন বাঞ্চানগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহত নাজির উল্যার ছেলে আবদুর রহমান জানান, মজুচৌধুরীর হাটে তার বাবার চায়ের দোকান রয়েছে। সেখান থেকে তিনি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। তিনি অটোরিকশার সামনে বসেছিলেন। ঘটনাস্থল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। তখন সড়কের পাশেই চারজন যুবক সেলফি তুলছিলেন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর গিয়ে পড়ে। এ ঘটনায় তার বাবার ডান পাসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি