৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবলীগ নেতার মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবলীগ নেতার মৃত্যু
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষীপুরের রায়পুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরেফিন রাজু (২৩) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (২ মে) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার চরমোহনা ইউনিয়নের কাজির মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরেফিন একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও কৃষক আনোয়ার উল্যার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় আরেফিনের পাশাপাশি অন্য একটি মোটরসাইকেল যাচ্ছিলো। অন্য মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে অসাবধানতাবসত নিজের চলন্ত মোটরসাইকেলের হঠাৎ ব্রেক করেন। এতে মোটরসাইকেলটি উল্টে গিয়ে আরেফিন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক তারেক আজিজ জনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরেফিনের মৃত্যুর ঘটনা দুঃখজনক। তার মৃত্যুতে উপজেলা যুবলীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি