৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আব্দুল মালেক নিরব,লক্ষ্মীপুর থেকে : বাঙ্গালির জাতীয় জীবনে এক ঐতিহাসিক ও গৌরবের দিন আজ। এই অনন্য দিনে বাঙ্গালি জাতি বিনম্র শ্রদ্ধার ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করছে -মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

লক্ষ্মীপুরে মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে একত্রিশবার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসরটির সূচনা হয়। সকালে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ কর হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান প্রমুখ। এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, বিএনপি, যুবদল, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহরের বাগবাড়ীস্থ গণকবরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত ও পুষ্পস্তবক অর্পন করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে সকাল ৮টায় জেলা স্টেডিয়ামের মাঠে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়েছে। এছাড়াও জেলার রামগতি কমলনগর রায়পুর ও রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে দিবসটি পালন করছে। দিনভর লক্ষ্মীপুরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি