৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে মাটি চাপায় এক ব্যক্তির মুত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে মাটি চাপায় এক ব্যক্তির মুত্যু

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীরপাড় ভেঙে মাটিচাপায় আবু ছায়েদ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকালে উপজেলার চৌধুরীরহাট সংলগ্ন মেঘনা নদীরপাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে।নিহত আবু ছায়েদ চর কালকিনি ইউনিয়নের বাসিন্দা। সম্প্রতি নদী ভাঙনে তার বাড়ি-ঘর বিলীন হওয়ায় তিনি চৌধুরীরহাট এলাকায় বসতি গড়েন। স্বজনরা জানান, সোমবার বিকেলে মেঘনা নদীতে মাছ শিকারে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে নদীর তীরে মাটিচাপা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা ধারণা করছেন, নদীতে মাছ শিকারের সময় পাড় ভেঙে মাটির নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে। হাজিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ বলেন, মাটি চাপায় আবু ছায়েদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দাপনের জন্য মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি