৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর থেকে: করোনাভাইরাসের ২য় সংক্রমণজনিত উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় লক্ষ্মীপুর সদর উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪১ জনের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিনামূল্যে ৫০০ মাক্স বিতরন করা হয়। বৃহস্পতিবার বিকালে পৌর শহরের বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালত পরিচারনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। এসময় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে জনগণকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে এই অভিযান চালানো হয়। এসময় মাস্ক না পরার অপরাধে ৪১ জনকে ৪১০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জনসাধারণ, ব্যবসায়ী সকল শ্রেনীপেশার মানুষকে মাস্ক পরিধানে সচেতন করার লক্ষে 'নো মাস্ক নো সেল' মাস্ক পরিধান ব্যতীত দোকানে প্রবেশ নিষেধ লেখা প্রায় ১০০টি পেষ্টুন বিভিন্ন দোকানে বিতরণ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অপর দিকে, লক্ষ্মীপুর শহরের চকবাজার এলাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন এ কার্যক্রম পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন এলাকায় ১৫ জনকে একশ টাকা করে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্টে মোঃ আলআমিন বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সংক্রমণ কমাতে জনগণকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে লক্ষ্মীপুর শহরের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। লক্ষ্মীপুরবাসীর কল্যাণে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি