৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে মাকে হত্যাচেষ্টা পিতা-পুত্র সহ ৩ জন গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে মাকে হত্যাচেষ্টা পিতা-পুত্র সহ ৩ জন গ্রেফতার
লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুর-রামগতি উপজেলাতে আপন মাকে হত্যাচেষ্টার মামলায় দুই পুত্র ও তাদের পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। এদিন ওই দুই সন্তানের মাতা আরজু বেগম (৩৮) রামগতি থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তার দুই ছেলে ইয়াছিন আরাফাত (২০) ও মো. আরিফ হোসেন (১৯) এবং স্বামী মোঃ আনোয়ার হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়। তারা উপজেলার চর রমিজ ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের নুর ইসলামের বাড়ীর বাসিন্দা। থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ আগষ্ট স্বামী আনোয়ার হোসেনের নেতৃত্বে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে তার দুই সন্তান মিলে আরজু বেগমকে লাড়কি দিয়ে বেধড়ক মারধর করে। এতে তার ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় তিনি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। লক্ষ্মীপুর -রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান, জানান, ভূক্তভোগী নারীর পক্ষ থেকে মামলা দায়েরের পর তিনজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি