৯ আগস্ট ২০২৬

লক্ষ্মীপুরে মাদ্রাসা দখল করে গরু ছাগলের খামার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে মাদ্রাসা দখল করে গরু ছাগলের খামার

লক্ষ্মীপুর থেকে সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমল নগর উপজেলার পাটারীর হাট ইউনিয়নের দঃ চর ফলকন দারুল উলূম ইসলামীয়া মাদ্রাসার ঘর দখল করে গরু ছাগলের খামার করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরোদ্ধে। ফলে বর্তমানে একটি বসত ঘরে পাঠ দান কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ কে। এবিষয়ে প্রতিকার ছেয়ে মাদ্রাসার সভাপতি স্থানীয় ইউপি কার্য্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মো. সায়েদুল হক কে বিবাদী করা হয়। পর পর তিন টি র্ধায্য তারিখে বিবাদী সায়েদুল হক হাজির না হওয়ায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও জমির মালিক মো. আবুল বাশারের পক্ষে রায় প্রদান করেন।

সরেজমিনে গিয়ে জানা গেছে, ১৯৯২ সনে আবুল বাশার নামে এক ব্যাক্তি তাঁর নিজস্ব জমিতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। পরর্বতীতে ২০১৫ সনে ইসলামীক ফাউন্ডেশনের প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের জন্য দেন। বর্তমানেও প্রতিষ্ঠানটি ইসলামী ফাউন্ডেশনের প্রাক প্রাথমিক কেন্দ্র হিসেবে পাঠ দান কর্যক্রম পরিচালনা করছে। কিন্তু প্রভাবশালী সায়েদুল হক মাদ্রাসার ঘর দখল করে দোকান দিয়ে সেখানে টেলিভিশনে অশ্লিল গান বাজনা ও ছবি দেখাচ্ছে। এতে মো. আবুল বাশার বাধাঁ দিলে সে কোন কর্ণপাত না করে সেখানে গরু ছাগলের খামার তৈরি করেন।

এত নিরুপায় হয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ একটি বসত ঘরে ছাত্র ছাত্রীদের শিক্ষা কার্য্যক্রম পরিচালনা করছেন। এবিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আবুল বাশার অভিযোগ করে বলেন আমি আমার পৈতৃক জমিতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করি পরে প্রতিষ্ঠান টি ইসলামিক ফাউন্ডশনের প্রাক প্রাথমিক শিশু শিক্ষার জন্য দিই। কিন্তু সায়েদুল হক মাদ্রাসা টি দখল করে সেখানে দোকান ও গরু ছাগলের খামার তৈরি করে।

এ বিষয়ে আমি মাদ্রাসার পক্ষে ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ করেছি। এবং গ্রাম আদালত মাদ্রাসার পক্ষে রায় দিয়েছে। কিন্তু সায়েদুল হক জোর করে মাদ্রাসা দখল করে রেখেছে। আমি প্রশাসনের নিকট সঠিক বিচার চাই। জানতে চাইলে অভিযুক্ত সায়েদুল হক বলেন, আমি মাদ্রাসার ভিতর কোন গরু ছাগল পালিনা, দোকানের কিছু মালা মাল রাখি এতে ছাত্র ছাত্রীদের পাঠদানে কোন সমস্যা হয় না।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি