লক্ষ্মীপুরে করোনায় আক্রান্ত হয়ে পৌর কাউন্সিলরের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুর প্রতিনিধি:করোনায় আক্রান্ত হয়ে লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ রায়হান (৪৭) মারা গেছেন। শুক্রবার (২০ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রায়হান লক্ষ্মীপুর পৌরসভার ১০ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার বাসিন্দা।
সূত্র জানায়, প্রায় ২০ দিন ধরে রায়হান করোনা আক্রান্ত ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় ১০ দিন আগে তাকে রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার ফুসফুসের ৮৫ শতাংশ ব্লক হয়ে গেছে বলে জানা গেছে। সকাল ৯টার দিকে তার মরদেহ ঢাকা থেকে বাড়িতে আনা হয়েছে।
লক্ষ্মীপুর পৌরসভার সচিব মো. আলাউদ্দিন বলেন, রায়হান খুব ভালো মানুষ ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে জনগণের খুব কাছের ছিলেন। তার মৃত্যু দুঃখজনক। বাদ যোহর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তার মৃত্যুতে পৌরসভার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি