৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে করোনা উপসর্গে মৃত ব্যাক্তির লাশ দাফন করলো যুবলীগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে করোনা উপসর্গে মৃত ব্যাক্তির লাশ দাফন করলো যুবলীগ
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে করোনা উপসর্গ নিয়ে (৫৫) বছর বয়সী মো. হানিফ মিয়া নামের এক ব্যাক্তির মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে জেলা যুযবলীগের একটি বিশেষ টিম মৃত ব্যক্তির লাশ দাফন করেন। এদিকে গত ২৪ ঘন্টায় ২৫১ জনের করোনা পরীক্ষায় নতুন করে ৭২ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি রোগে অসুস্থ ছিলেন চন্দ্রগঞ্জ এলাকার হানিফ মিয়া। সোমবার দিবাগত রাতে তার করোনা উপসর্গ (কাশি, হাঁচি) দেখা দেয়। পরে জেলা যুবলীগের একটি টিম তাকে অক্সিজেন সরবরাহ করে। সকালে তিনি মারা যান। দুপুরে করোনা মৃত ব্যক্তিদের লাশ দাফনে জেলা যুবলীগের বিশেষ টিম তার লাশ দাফন করে বলে জানান জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু। এদিকে করোনা উপসর্গে মৃত্যুর বিষয়টি সম্পর্কে কোন তথ্য দিতে না পারলেও আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ। জেলা সিভিল সার্জন ডা.আব্দুল গাফফার করোনা উপসর্গে মৃত্যুর বিষয়টি সম্পর্কে অবহিত নন জানিয়ে বলেন, গত ২৪ ঘন্টায় ৭২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হন। হাসপাতালে করোনা আক্রান্ত ১৫ জন রোগী ভর্তি রয়েছে। আইসোলেশনে মোট ভর্তি রয়েছে ১২০৮ জন। স্বাস্থ্য বিভাগের কর্মীরা ব্যাপক তৎপরতায় রয়েছে বলে জানান তিনি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি