৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সেবা দেবে যুবলীগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সেবা দেবে যুবলীগ
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত রোগীদের জরুরি অক্সিজেন সেবা ও করোনায় মৃত ব্যক্তির মৃতদেহ দাফন কার্যক্রমে সহযোগীতা করার উদ্যোগ গ্রহণ করেছে লক্ষ্মীপুর জেলা যুবলীগ। আর্ত মানবতার সেবায় এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা যুবলীগ সভাপতি এ.কে.এম. সালাহ্ উদ্দিন টিপু। এ উপলক্ষ্যে মঙ্গলবার (০৬ জুলাই) বিকালে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা যুবলীগের উদ্যোগে শহরের দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুবলীগ নেতা জাকির হোসেন, তফসির, মিজানুর রহমান প্রমুখ। এসময় যুবলীগের নির্ধারিত স্বেচ্ছাসেবীদের মাঝে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লাভস ও গ্যাস সিলিন্ডার সহ যাবতীয় উপকরণ বিতরণ করা হয়। জেলা যুবলীগ সভাপতি সালাহ্ উদ্দিন টিপু বলেন, করোনা মহামারির এই ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে সকল সেবা কার্যক্রম নিয়ে দাঁড়ানোর প্রত্যয়ে আমাদের এই উদ্যোগ। মহামারির শুরু থেকেই যুবলীগ কর্মীরা নিজস্ব অর্থায়নে অসহায়দের সাহায্যার্থে বিভিন্নভাবে তৎপর রয়েছে। লকডাউনের এই সময়ে গত কয়েকদিন থেকে অভুক্ত মানুষকে এক বেলা খাবার সহযোগীতা দিতে জেলা শহরের দলীয় কাযালয় থেকে যুবলীগ কর্মীরা রান্না করা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি