
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর থেকে: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে আজ বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার কিশোর-কিশোরী ক্লাবের কিশোরীদের মধ্যে ৪৫টি বাইসাইকেল বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ এ উপলক্ষে আয়োজিত এক কিশোরী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেলগুলো বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ রহমত উল্যাহ, মহিলা ভাইস-চেয়ারম্যান কাজী খালেদা আক্তার।
সদর উপজেলার এলাকার স্থাবর সম্পত্তি হস্তান্তর করের ১% হতে কিশোর-কিশোরী ক্লাবের কিশোরীদের জন্য এই ৪৫টি বাইসাইকেল ক্রয় করা হয়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]