৮ মে ২০২৬

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধ সন্ত্রাাসী হামলা ও লুটপাট আহত- ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধ সন্ত্রাাসী হামলা ও লুটপাট আহত- ৬

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসীরা আবুল কাশেমের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করছে। নুর নাহার ,রাকিব হোসেন সুমাইয়া আক্তার মো: বাবুল,হারুনুর রসিদসহ তার স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে। বর্তমানে তারা সন্ত্রাসীদের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

এ ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর ১২ ঘটিকার দিকে গন্ধব্যপুর গ্রামের এবাদ আলী বেপারী বাড়িতে। জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে গন্ধব্যপুর গ্রামের এরাদ আলি ব্যাপারি বাড়ির রিয়াদ হোসেন, রাসেল ও রহমি নেতৃত্বে একদল সন্ত্রাসী জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবুল কাশেমের বসতঘরে পূর্ব পরিকল্পিতভাবে,চেনী লাঠি সোটা, লোহার রড, টেটা ও দা নিয়ে আক্রমণ চালায়। সন্ত্রাসীরা আবুল কাশেমের বসতের টিনের ঘরসহ ঘরের ভিতরে রক্ষিত আসবাবপত্র ভাংচুর করে। এ সময় আবুল কাশমে ও তার স্ত্রী নুর নাহার বেগমকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে এবং শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালানো হয়। তখন সন্ত্রাসী ঘরের ভিতরে আলমারিতে রাখা ৮ ভরি স্বর্ণ,দেড় লক্ষ টাকা এবং প্রয়োজনীয় দলিল পত্র লুট করে নেয়। ঘরের ভিতরে রক্ষিত আসবাবপত্র ভাংচুর করে ১ লাখ টাকা ক্ষতিসাধন করে । ক্ষতিগ্রস্ত্র পরিবারের শোর-চিৎকারে এলাকাবাসী এসে আহত নুর নাহার ,রাকিব,সুমাইয়া,সজবি, নাজমা বগেম সহ ঐ দিনে ২ টার দিকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, সন্ত্রাসী রিয়াদ. ও রহমি দলবল নিয়ে আবুল কাশেমের পরিবারের উপরে সন্ত্রাসী হামলা ভাঙচুর ও লুট পাট করার সময় রয়িাদরে স্ত্রী রিনা বেগম বাধা দিলে রাগে ক্ষোভে স্ত্রীকে মুগুর দিয়ে পিটিয়ে পায়ে গোড়ালী ভেঙ্গে দিয়ে আবুল কাশেমের পরিবারের উপরে দোষ চাপিয়ে দেয় রিযাদ।

বিগত ২০১৮ সালে ২৩ অক্টোবর একই ব্যাক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা আবদুর রহিম,রিয়াদ,পুষ্প বেগম,র্মজনিা বেগম,বিউটি বেগমসহ ৫ জনকে আসামী করে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়েল করেন সালমা বেগম। যাহার মামলা নং ২৩। অপর দিকে বিবাদী রিয়াদ হোসেন জানায় ,আবুল কাশেমের টিনের ঘরে ইট নিক্ষেপ বিষয়ে স্বীকার করে বলেন,তাদের ঘরে লুটপাটের ঘটনা সঠিক না, দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে আবুল কাশেমদের সাথে মামলা হামলা চলছে। ২ ডিসেম জমি নিয়ে । এলাকার জনপ্রতিনিধি ওয়ার্ড মেম্বার আবু তাহের ঘটনার সত্যতা স্বীকার করেন। উভয় পক্ষ সম্মত হলে তিনি বিষয়টি বসে সমাধানের আশ্বাস দেন। এ ব্যাপারে আবুল কাশেম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় পাঁচ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। চন্দ্রগন্জ থানার তদন্তকারী কর্মকর্তা মো: আলমগীর হোসেন বলেন, এজাতীয় একটি অভিযোগ এসেছে আমি ঘটনা স্থলে গিয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি