৭ মে ২০২৬

লক্ষ্মীপুরে জিপিএ-৫ হারে আইডিয়াল আলিম মাদরাসা দেশের শীর্ষে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে জিপিএ-৫ হারে আইডিয়াল আলিম মাদরাসা দেশের শীর্ষে

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসা এ প্লাস হারে শীর্ষ স্থান অধিকারী প্রতিষ্ঠান হিসেবে সফলতা অর্জন করেছে। ২০১৯ সনের দাখিল পরীক্ষায় ৭৪% এ প্লাস সহ শতভাগ পাশ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন পরীক্ষা দিয়ে ৫ জনই এ প্লাস পেয়ে শতভাগ পাশ করেছে। সেই হিসেবে দেশের সেরা প্রতিষ্ঠান গুলোর সাথে পাল্লা দিয়ে শীর্ষে অবস্থারে রয়েছে আইডিয়াল আলিম মাদরাসা। বিজ্ঞান বিভাগের ৫ জন সহ এবার ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন পেয়েছে এ প্লাস। বাকী ৪ জন পেয়েছে এ গ্রেড। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠারে ৭ম বছরেও সকল বোর্ড পরীক্ষায় শতভাগ পাশ এবং সর্বোচ্চ সংখ্যক এ প্লাসের ধারাবাহিকতা রক্ষা করে আসছে। ভালো ফলাফল করায় উত্তীর্ণ শিক্ষার্থীদের গত বৃহস্পতিবার ফুলেল শুভেচ্ছা দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সাথে জেলার বিশিষ্ঠ ব্যক্তি ও শিক্ষাবিদদের নিয়ে অনুষ্ঠিতহ হয় ইফতার মাহফিল। পর্যালোচনা করে দেখা যায়, ঢাকার তামিরুল মিল্লাত এ প্লাস হারে পাশ ৬৫%, দারুন্নাজাত ৫০%, জামেয়া কাসেমিয়া ৫৪%, তানজিমুল উম্মাহ ৫৩%, টুমচর কামিল মাদরাসা ৩৮% আর লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসা ৭৪% এ প্লাসসহ শতভাগ পাশ করেছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিন বলেন, এ সফলতার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, অভিভাবক।

তিনি বলেন, ভালো ফলাফল ধারাবাহিকতা রক্ষা এবং দক্ষ আলিম গড়ার প্রত্যয়ে আমরা শতভাগ স্কলারশিপে আলিম ক্লাশে ভর্তির উদ্যোগ নিয়েছি। এবছর ইবতেদায়ী সমাপনীতে ২৭ জনে ২৫ জন এ প্লাস ও ট্যালেন্টপুলে বৃত্তি, জেডিসিতে ২৭ জনে ১৬ জন এবং দাখিল পরীক্ষায় ১৫ জনে ১১ জন এ প্লাস পেয়ে সফলতা সহিত পাশ করেছে মাদরাসাটি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি