৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের নেতৃতে অর্ধশতাধিক ব্যাক্তিকে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের নেতৃতে অর্ধশতাধিক ব্যাক্তিকে জরিমানা
লক্ষ্মীপুর প্রতিনিধি: লকডাউন বাস্তবায়নে লক্ষ্মীপুরে জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান। বুধবার বিকেলে শহরের উত্তর তেমুহানী এলাকায় এ অভিযান চালানো হয়। লকডাউন না মেনে মাইক্রোবাস করে যাত্রী পারাপার, সড়কে গাড়ি চলাচল করা ও মাস্ক না পরে সড়কে ঘুরাফিরা করার অপরাধে ২৪জনকে ২৬হাজার টাকা জরিমামান করা হয়। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন। এর আগে একই অভিযোগে সদর,রামগতি, কমলনগর, রামগঞ্জ ও রায়পুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৩২ ব্যাক্তিকে ৩০হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এসব অভিযানে প্রায় ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন স্ব-স্ব উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন,মুকবল আহমদ ও মনিজা খাতুন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এসময় দোকান খোলা রাখা ও মুখে মাস্ক না পরার অপরাধে এ অর্থদন্ড করা হয়। জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, প্রতিটি উপজেলায় নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে হাট-বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা সরকারী নির্দেশনা মানবেনা,তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশও দেন এ কর্মকর্তা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি