৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থীর শব্দযন্ত্র ছিনতাইয়ের অভিযোগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে ইউপি নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থীর শব্দযন্ত্র ছিনতাইয়ের অভিযোগ
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এক প্রার্থীর প্রচার মাইকের শব্দযন্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ১৪ই জুন সোমবার বিকেলে ইউনিয়নটির জাজিরা এলাকায় স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমানের ঘোড়া প্রতীকের প্রচারণা চালানোর সময় শব্দযন্ত্রটি ছিনিয়ে নেওয়া হয়। ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুর রহমান জানান, সোমবার বিকেলে তার প্রচার কর্মী মো. সোহাগ ব্যাটারিচালিত অটোরিক্সায় করে নির্বাচনী প্রচারে বের হন। প্রচারণায় ব্যবহৃত অটোরিক্সাটি জাজিরা এলাকায় পৌঁছালে আট থেকে ১০ জন মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে গিয়ে হামলা করে। ওই সময় হামলাকারীরা প্রচারকাজে ব্যবহৃত মাইকের শব্দযন্ত্র ছিনিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিক ঘটনাটি তিনি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মৌখিকভাবে জানিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা জানান, শব্দযন্ত্র ছিনতাইয়ের বিষয়টি স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমান তাকে মুঠোফোনে জানিয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার জন্য ওই প্রার্থীকে বলা হয়েছে বলে তিনি জানান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি