৪ মে ২০২৬

লক্ষ্মীপুরে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকের উপর হামলা, আটক -১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকের উপর হামলা, আটক -১
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ দমন সচেতনমুলক ও গণশিক্ষা কার্যক্রমের সমন্বয় সভায় এক শিক্ষকের ওপর হামলার অভিযোগ। মঙ্গলবার (২৪ মে) দুপুর ২টায় লক্ষ্মীপুর বাগবাড়ীস্থ ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে এ হামলা ঘটনা ঘটে। এসময় ইসলামী ফাউন্ডেশনের গণ শিক্ষার শিক্ষক এবং জেলা গণশিক্ষক সমিতি সভাপতি নুর হোসেন আহত হন। আহত শিক্ষক নূর হোসেন লক্ষ্মীপুর ইসলামী ফাউন্ডেশনের গণ শিক্ষার শিক্ষক এবং জেলা গণশিক্ষক সমিতি সভাপতির দায়িত্ব পালন করেছেন। আহত শিক্ষক জানান, বাড়িওয়ালা হাজী তৈয়বের ছেলে জাহাঙ্গীর, মনির, ইব্রাহিমসহ প্রায় সময় ইসলামী ফাউন্ডেশন অফিসে আসার পথে আমাকে দেখে অফিসের কর্মরত ব্যক্তিদের নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে প্রায় কুটিক্তি করে। এ নিয়ে কথাকাটির এক পর্যায়ে কুটক্তক্তিকারী জহির ও মনির সভা চলা অবস্থায় অফিসে এসে তাকে বেধড়ক মারধর করে বলে জানান। এ বিষয়ে ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক আশেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারী অফিসে এসে সভা চলা অবস্থায় এ ধরণের কর্মকান্ড কাম্য নয়। তিনি ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলে পুলিশ এসে ঘটনারস্থর থেকে হামলা কারি মনিরকে আটক করে । এই বিষয়ে সদর মডেল থানার ওসি জসীম উদ্দীন জানান হামলার ঘটনায় একজনকে আট করা হয়েছে তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। বিপি।আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি