৭ মে ২০২৬

লক্ষ্মীপুরে হয়রানি ছাড়া বিদ্যুৎ লাইন দিচ্ছে ‘আলোর ফেরিওয়ালা’র ১শ’টি টিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে হয়রানি ছাড়া বিদ্যুৎ লাইন দিচ্ছে ‘আলোর ফেরিওয়ালা’র ১শ’টি টিম

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর: ‘পবিত্র রমজান মাস পল্লী বিদ্যুতের সেবার মাস’ এ শ্লোগান নিয়ে লক্ষ্মীপুরে মাসব্যাপী ‘আলোর ফেরিওয়ালা’ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে সোমবার (১৩ মে) সকালে সমিতি কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। পরে বিদ্যুত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নিয়ে গঠিত ১০০টি ফেরিওয়ালা টিম সমিতি প্রাঙ্গণ থেকে ভ্যান, অটোরিক্সার শোভাযাত্রা নিয়ে জেলার বিভিন্ন স্থানে সেবা দিতে বের হন।

জানা যায়, এ কার্যক্রমের আওতায় দ্রুততার সাথে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান ও বিদ্যুৎ সংশ্লিষ্ট যে কোন অভিযোগ সমাধান করা হচ্ছে। জেলার ৫টি উপজেলায় একযোগে এই কার্যক্রম চলছে। পুরো রমজান মাস জুড়ে চলবে এ সেবা কার্যক্রম। উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন বণিক, পল্লী বিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী উত্তম কুমার সেন, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি বোর্র্ডের সভাপতি আলহাজ্ব মো. মনিরুল ইসলাম।

সমিতির জেনারেল ম্যানেজার তার বক্তব্যে বিদ্যুৎ সেবা মানুষের দৌড় গোড়ায় পৌছে দিতে এ কার্যক্রম উল্লেখ করে বলেন, দালালদের খপ্পরে পড়ে আপনারা প্রতারিত হবেননা। কেউ টাকা চাইলে তাদের পুলিশের হাতে তুলে দিন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি