লক্ষ্মীপুরে গত শনিবার থেকেই শুরু হয়েছে একটানা বৃষ্টি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ। ঘূর্ণিঝড়ের কারণেই লঘুচাপে পরিণত হয়ে উপকূল অঞ্চলে আজ ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। লক্ষ্মীপুরে বৃষ্টিপাত শুরু হয়েছে গত শনিবার থেকে।
আজ ৬ ই ডিসেম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের নবম দশম শ্রেণীর পরীক্ষা ছিল। আবহাওয়ার বৈরীতার কারণে বোর্ড কর্তৃপক্ষ আজকের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন। নবম দশম শ্রেণীর পরীক্ষার্থীরা আজ পরীক্ষা কেন্দ্রে এসে জানতে পেরেছেন যে আজ তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আবহাওয়া অফিসের সর্বশেষ সংবাদ অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ভারতের উড়িষ্যার দিকে যাওয়ার কথা ছিল।সেটি দিক পরিবর্তন করে বাংলাদেশের উপকূলের দিকে ধাবিত হয়েছে।সারাদেশে বা উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের রূপ পরিবর্তন হয়ে লঘুচাপে রূপান্তরিত হয়েছে লঘুচাপের কারণে লক্ষ্মীপুরসহ সকল উপকূলীয় অঞ্চলে গত শনিবার থেকে একটানা বৃষ্টিপাত হচ্ছে। বরিশাল ও খুলনা অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হচ্ছে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে।
শনিবার ভোর থেকেই বৃষ্টি হচ্ছে উপকূলীয় অঞ্চল গুলোতে বাতাস বা ঝড় নেই। তবে বৃষ্টির কারণে চারিদিকেগুমোট নিস্তব্ধতা বিরাজ করছে।সাধারণ জনগণের স্বাভাবিক কার্যক্রম কিছুটা হলেও ব্যাহত হয়েছে । আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল মঙ্গলবার আবহাওয়া অনেকটা স্বাভাবিক হতে পারে। অনেকেই আবহাওয়ার তথ্য না জেনেই আগে থেকেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা এই বৈরী আবহাওয়ার কারণে নানা বিপাকে পড়েছেন।
একটানা হঠাৎ এই বৃষ্টির কারণে কৃষকরা বেশ সমস্যায় দিন কাটাচ্ছেন। তাদের শীতকালীন ফসল এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে কৃষকরা জানিয়েছে। আবহাওয়া অফিস সর্বশেষ সংবাদ জানিয়েছ, একটানা বৃষ্টির পর শীত আসবে সমস্ত দেশ জুড়ে ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি