লক্ষ্মীপুরে গোপনে মাদ্রাসার গর্ভনিং বডির কমিটি গঠন, ক্ষুব্ধ অভিভাবকগণ
আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুর খিলবাইছা রাহমানিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার গর্ভনিং বডির কমিটি (প্রস্তাবিত) গঠন করা হয়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পছন্দমতে। তফসিল ঘোষনা না করে কমিটি গঠন করায় ক্ষুব্ধ প্রতিষ্ঠানটির অভিভাবকগণ। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), গর্ভনিং বডির সভাপতি ও প্রিজাইডিং অফিসার কেউ জানেননা কে তফসিল ঘোষণা করেছে। এক জন বলছেন অন্যজনের কথা। মাদ্রাসা সূত্রে জানা যায়, বর্তমান মাদ্রাসা গর্ভনিং বডির মেয়াদ চলতি বছরের ২৭ মার্চ (বুধবার) শেষ হবে। ফলে নতুন গর্ভনিং বডি নির্বাচনের লক্ষ্যে গত মঙ্গলবার (৮ জানুয়ারি) মাদ্রাসাটির সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তফসিল ঘোষনা করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার (৭ জানুয়ারি) ভোটার তালিকা চুড়ান্ত করা হয়। রবিবার (২০ জানুয়ারি) নমিনেশন পত্র আহ্বান। বুধবার (২৩ জানুয়ারি) থেকে সোমবার (২৮ জানুয়ারি) মাদ্রাসা থেকে নমিনেশন পত্র গ্রহন করতে হবে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) নমিনেশন পত্র বাচাই করা হবে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) থেকে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) পর্যন্ত নমিনেশন প্রত্যাহার এর তারিখ নির্ধারণ করা হয়েছে। এরপর শনিবার (৯ ফেব্রুয়ারি) প্রতীক বন্টন ও বুধবার (২০ ফেব্রুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হবে। আরো জানা যায়, প্রস্তাবিত কমিটির সদস্যরা হলেন, বর্তমান সভাপতি, এফজালুল করিম চৌধুরী (সভাপতি), প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হুমায়ুন কবির (সদস্য সচিব), ফয়েজ আলম ভূইয়া (প্রতিষ্ঠাতা সদস্য), আবদুল ওয়াহাব ভূইয়া (দাতা সদস্য), জহির রায়হান, হারুনুর রশিদ নিজামী ও একরাম ফাতেমী (বিদ্যুৎসাহী সদস্য), মো. ছুদরুল আলম, জহির হোসেন ও মনির হোসেন (শিক্ষক প্রতিনিধি)। অভিভাবক তিন সদস্যর মধ্যে আবদুল হান্নান, ইসমাইল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
মোবারক হোসেন মহিন ও কয়েকজন অভিভাবক প্রতিবেদককে জানান, তফসিল ও নির্বাচন ছাড়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজ পছন্দ মতো জামায়াত-বিএনপির লোক দিয়ে একটি প্রস্তবিত কমিটি গঠন করেছে। যা ইসলামি বিশ^বিদ্যালয় অর্ডিন্যান্স ২০০৬ এর ৭ (৪) সুস্পষ্ট লংঘন। তাই তারা প্রস্তাবিত এই অবৈধ কমিটি বাতিলের জন্য আররী বিশ^বিদ্যালয়, জেলা প্রশাসক, গর্ভনিং বডির সভাপতি, শিক্ষা অফিসসহ বিভিন্ন যায়গায় লিখিতভাবে দাবি জানিয়েছেন। মহিন আরো বলেন, গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভারপ্রাপ্ত অধ্যক্ষকে কমিটির বিষয়ে জানাতে চাইলে, তিনি যথাসময়ে সবকিছু জানাবেন বলে আশ্বাস দেন। এরপর ২০ ও ২৫ জানুয়ারি মাদ্রাসায় গিয়ে কমিটির বিষয়ে শিক্ষকদের সাথে কথা বলেছি। তখন শিক্ষকরা বলেছেন তফসিল ঘোষনা করা হলে নোটিস বোর্ডে ও শিক্ষার্থীদের মাধ্যমে জানানো হবে। কিন্তু হঠাৎ করে ২ ফেব্রুয়ারি মাদ্রাসায় গিয়ে জানতে পারি একটি প্রস্তাবিত কমিটি গঠন করা হয়েছে। তখন আমি প্রায় অর্ধশতাধিক অভিভাবকের সাথে যোগাযোগ করলে এ বিষয়ে তারা কেউ কিছু জানেননা বলে জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির বলেন, যথাসময়ে বোর্ডে নোটিস ঝুলানো হয়েছে। আর সে অনুযায়ী প্রস্তাবিত কমিটি গঠন করা হয়েছে। পছন্দের লোক দিয়ে কমিটি গঠন নয়, যারা আবেদন করেছে তাদের দিয়েই কমিটি গঠন করা হয়েছে।এবিষয়ে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু নোমান চৌধুরী বলেন, অধ্যক্ষ ও সভাপতি নির্বাচনের তফসিল ঘোষনা করেছেন এবং তিনের অধিক প্রার্থী না থাকায় তাদের কে বিজয়ী ঘোষনা করা হয়েছে। মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি এফজালুল করিম চৌধুরী বলেন, আমি প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দিয়েছি তিনি নির্বাচন পরিচালনা করেছেন।আমার কাছে প্রস্তাবিত কমিটি পাঠানোর পর অনুমোদনের জন্য সুপারিশ করেছি। অভিভাবকের অভিয়োগের বিষয়টি নিশ্চিত করে বলেন আমি ঢাকায় থাকি আসলে কি ধরণের অনিয়ম হয়েছে বাড়িতে এসে জেনে তদন্ত করে ব্যাবস্তা নেওয়া হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি