৪ মে ২০২৬

লক্ষ্মীপুরে গণকবর ও মসজিদের নামফলক উন্মোচন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে গণকবর ও মসজিদের নামফলক উন্মোচন
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্টা এলাকায় মঙ্গলবার সকালে নদী ভাঙনে নিঃস্ব ২ হাজার পরিবার জন্য নির্মিত গণকবর ও মসজিদের নাম ফলক উন্মোচন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ। এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জানা যায়, মেঘনা নদীর অব্যাহত ভাঙনে গত দুই যুগেরও বেশী সময় ধরে কমলনগর ও রামগতি উপজেলার প্রায় অর্ধেক তলিয়ে গেছে। নদীতে ভিটে-মাটি হারানো প্রায় দুই হাজার পরিবার রামগতি- লক্ষ্মীপুর সড়কের দুই পাশে বসবাস করছে। সড়কের পাশে ঘর তুলে বসবাস করতে পারলেও পরিবারের কোনো সদস্য মারা গেলেই বিপাকে পড়তে হয় তাদের। নিজস্ব কোনো জায়গা ও কবরস্থান না থাকায় বাধ্য হয়েই যেখানে-সেখানে করতে হয় মরদেহ দাফন। এছাড়া মসজিদ না থাকায় অনেক দূরে গিয়ে অথবা ঘরে আদায় করতে হতো নামাজ। নদী ভাঙা মানুষে কথা চিন্তা করে পুলিশের আইজিপির উদ্যোগে জেলা পুলিশ এসব সর্বহারা মানুষগুলোর জন্য গণকবর ও মসজিদ নির্মাণের কাজ বাস্তবায়ন করেছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি