৭ মে ২০২৬

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বৃদ্ধের বসত ঘর বিধ্বস্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বৃদ্ধের বসত ঘর বিধ্বস্ত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গংগাপুর খলিল মৌলভীর নতুন বাড়ির ৭৫ বছর বয়সী কৃষক মোহাম্মদ উল্যার একমাত্র বসত ঘর ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ভেংঙে গেছে। জানা যায় ৩ই মে শনিবার দিবাগত রাতে আনুমানিক ২টার সময় ঝড়ের আঘাতে ঘরটি ভেংঙে যায়। বৃদ্ধ মোহাম্মাদ উল্যার একমাত্র থাকার ঘরটি ভেংঙে যাওয়ায় বর্তমানে তিনি স্ত্রী সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন।

ঘরটি ভেংঙে যাওয়ার পর মোহাম্মদ উল্যাহ মানসিক ভাবে ভেংঙে পড়েন । কারন নতুন করে ঘর তৈরী করার মতো সার্মথ নেই তাঁর। জানতে চাইলে বৃদ্ধ কৃষক মোহাম্মদ উল্যাহ বলেন , গত রাতে ঝড় এসে আমার সব শেষ করে দিছে, আমার একমাত্র বসত ঘরটি ঝড়ের আঘাতে ভেংঙে যাওয়াই এখন খোলা আকাশের নিছে থাকতে হচ্ছে আমাদের। আমি এক জন গরিব মানুষ নতুন করে ঘর করা আমার পক্ষে খুবই কষ্ট কর। তাই আমি সরকারের কাছে সহযোগীতা কামনা করছি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি