৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে ফেরীতে আগুনে পুড়লো ৮ পণ্যবোঝাই ট্রাক!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লক্ষ্মীপুরে ফেরীতে আগুনে পুড়লো ৮ পণ্যবোঝাই ট্রাক!
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে ভোররাতে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি 'কলমীলতা'য় আগুন লেগে মালবাহী অন্তত ৮টি ট্রাক পুড়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে অপর আরেকটি ফেরীতে করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোলা নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন পাল জানান, ফেরিটি রাত ৩টার দিকে মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত ৪টার দিকে লক্ষ্মীপুরের মতিরহাট পার হয়ে মেঘনার মাঝ নদীতে আসার পর হঠাৎ আগুন লেগে যায়। এ সময় স্টাফসহ যাত্রীরা ফেরির পিছনের দিকে নিরাপদে অবস্থান নেয়। এক পর্যায়ে মাছ ধারার একটি ট্রলার এগিয়ে এলে তারা কয়েকজন যাত্রী ওই ট্রলারের সাহায্যে নিরাপদে ভোলার ইলিশা ঘাটে চলে আসে। তিনি আরও জানান, ফেরিতে দুই তিনটি ট্রাক ছাড়া সবগুলো ট্রাক মালামালসহ পুড়ে গেছে। বিআইডব্লিউটিসি'র ভোলার ম্যানেজার পারভেজ জানান, খবর পেয়ে অপর একটি ফেরিতে করে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ফেরিটি লক্ষ্মীপুরের মেঘনা নদীর গুনগুনিয়া চর এলাকায় নোঙ্গর করা আছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি