৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে ফাতেমা ও নুর মিয়া ব্রিক্সে ৭০ হাজার টাকা জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে ফাতেমা ও নুর মিয়া ব্রিক্সে ৭০ হাজার টাকা জরিমানা

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরে আইন অমান্য করায় দুই ইটভাটার ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বৈধভাবে ইটভাটা পরিচালনা করার নির্দেশনা দিয়ে ইটভাটা মালিকদের সতর্ক করা হয়। শনিবার (২৪ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলি উপজেলার লাহারকান্দি ও বাঙ্গাখাঁ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় লাহারকান্দির ফাতেমা ব্রিক্সের ২০ হাজার ও বাঙ্গাখাঁ’র নুর মিয়া ব্রিক্সের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সৌমেন মিত্র, সদর থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্যাহ আল মামুন এবং লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের লোকজন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলি বাংলাপ্রেসকে বলেন, আইন অমান্য করে কাঠ পোড়ানোর অপরাধে দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি